ইভ্যালিকাণ্ডে ফের জামিন পেলেন তাহসান

বিনোদন প্রতিবেদকব, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২২, ১৪:০২
অ- অ+

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকাণ্ডে হওয়া এক গ্রাহকের মামলায় এবার জামিন পেলেন গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। এ মামলায় আদালতে সশরীরে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরীর আদালত শুনানি শেষে তাহসানের জামিন মঞ্জুর করেন।

এদিন হাইকোর্টের দেওয়া ছয় সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় তাহসান তার আইনজীবীর মাধ্যমে ফের জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২০ জানুয়ারি বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ তাহসানকে ছয় সপ্তাহের জামিন দেন।

একই মামলায় এরই মধ্যে জামিন পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও শবনম ফারিয়া। তাহসানের সঙ্গে তারা ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন।

গত বছরের ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান, মিথিলা এবং শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

সাদ স্যাম রহমান তার অভিযোগে উল্লেখ করেন, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও এতে সহায়তা করা হয়েছে। আত্মসাৎ করা টাকার পরিমাণ তিন লাখ ১৮ হাজার, যা তিনি এখনো উদ্ধার করতে পারেননি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ। তাহসানদের কারণেই তিনি প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেন।

ঢাকাটাইমস/২ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর