সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস মন্মথ বাড়ৈ চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২২, ১৪:৫২
অ- অ+

সরকারের অনুমতি ছাড়া দীর্ঘকাল দেশের বাইরে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহযোগী অধ্যাপক মন্মথ রঞ্জন বাড়ৈ চাকরি হারিয়েছেন। তিনি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এপিএস ছিলেন।

কর্মস্থলে যোগদান না করায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ বাড়ৈকে চাকুরিচ্যুত করা হয়েছে বলে সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’-এর অভিযোগে মন্মথের বিরুদ্ধে বিরুদ্ধে বিভাগীয় মমলা করে কারণ দর্শানো হয়েছিল।

সেই নোটিসের জবাব না পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাকে দ্বিতীয়বার কারণ দর্শনার নোটিশ দেওয়া হয়। কিন্তু নোটিশের প্রাপক দেশে নেই মর্মে জবাব আসে ডাক বিভাগের খামে। এ পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

জানা গেছে, মন্মথ রঞ্জন বাড়ৈ ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ২০০৯ সালে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী হওয়ার পর টানা ৮ বছর তার এপিএস ছিলেন মন্মথ রঞ্জন বাড়ৈ। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে ডা. দীপু মনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তিনি দেশ ছাড়েন।

(ঢাকাটাইমস/১৪জুন/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২
ধউর-আশুলিয়া সেতু খুলছে বুধবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা