ব্যাংককের বার ড্যান্সার হলেন পূজা চেরী

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২২, ১৮:৪৩
অ- অ+

ঢাকায় সিনেমার হালের অন্যতম ব্যস্ত অভিনেত্রী পূজা চেরী। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে অল্প সময়েই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বক্স অফিসেও উপহার দিয়েছেন বেশকয়েকটি সুপার হিট সিনেমা। সেই ধারাবাহিকতায় এবার ব্যাংককের বার ড্যান্সার হয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন পূজা।

পূজা চেরী জানান, সম্প্রতি 'পরী' নামের একটি ওয়েব ফিল্মের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। নারীপাচারের ঘটনায় নিয়ে নির্মানাধীন এ সিনেমার শুটিং চলছে ব্যাংককে। সেখানে একজন বার ড্যান্সার ভূমিকায় কাজ করছেন তিনি। যাকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। এবং কৌশলে সে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে থাকেন।'

'পরী' সিনেমায় ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এটি পরিচালনা করছেন নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমি।

উল্লেখ্য, পূজা চেরী অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম 'সাইকো'। মুক্তির অপেক্ষায় আছে তার হৃদিতা, মাসুদ রানা, নাকফুলসহ বেশ কয়েকটি সিনেমা।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর