বিয়ের দিনেই অন্তঃসত্ত্বা হতে চান রাখি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৭
অ- অ+

বিয়ের দুই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। বাবা হচ্ছেন রণবীর কাপুর। তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া? অভিনেত্রীর বেবিবাম্প দেখে অনেকের মনে এই প্রশ্ন উঠেছে।

যদিও আলিয়ার মা হওয়ার খবরে বারবারই নিজের ‘মাসি’ হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার এই নায়িকা ইচ্ছাপ্রকাশ করলেন, তিনি বিয়ের দিনেই অন্তঃসত্ত্বা হতে চান।

বর্তমানে বেশিরভাগ সময়ই রাখিকে দেখা যায় তার নতুন প্রেমিক আদিল খানের সঙ্গে। এ নতুন জুটির প্রেম-ভালোবাসা সবটাই খুল্লামখুল্লা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়ার মা হওয়া প্রসঙ্গে মজা করে রাখি বলে বসেন, ‘আমি তো চাই বিয়ের দিনই মা হয়ে যাই। আমার ফোলা পেট যেন তখনই সবার চোখে পড়ে।’

আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসার পর পরই রাখি সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, ‘আমি আর আলিয়া একই ইন্ডাস্ট্রির। আলিয়া আমার খুব ভালো বন্ধু। আপনারা সবাই হয়তো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সময় দেখেছেন। ও আমাকে পছন্দ করে, ভালোবাসে। যখনই দেখা হয় কথা বলি। ওর সন্তান আমাকে ‘মাসি’ বলে ডাকতে পারে। কারণ আমার যখন বাচ্চা হবে, সে আলিয়াকে ‘মাসি’ বলে ডাকবে।’

কাজের থেকে আজকাল ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন রাখি। বিশেষ করে জীবনে আদিলের প্রবেশের পর থেকে প্রেমিকের সঙ্গেই বেশিরভাগ সময় কাটান তিনি। আগে খোলামেলা পোশাক পরলেও এখন সম্পূর্ণ গা ঢাকা পোশাকেই দেখা যায় তাকে।

আচমকা ‘ড্রামা কুইন’য়ের এই ভোল বদল কেন? জানা গেছে, ব্যবসায়ী প্রেমিক আদিল খান ডুরানি চান না ছোট পোশাকে দেখা যাক রাখিকে। প্রেমিকের সেই চাওয়াকে সম্মান জানিয়েই নাকি নিজেকে বদলে ফেলেছেন অভিনেত্রী।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২
ধউর-আশুলিয়া সেতু খুলছে বুধবার
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা