শিরিন শিলার ‘শেষ বাজি’

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা। নাম ‘শেষ বাজি’। এটি পরিচালনা করবেন নির্মাতা মেহেদী হাসান। শুক্রবার রাতে সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন শিলা।
নতুন সিনেমা প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘কয়েক দিন ধরে পরিচালকের সঙ্গে ‘শেষ বাজি’ সিনেমার গল্প নিয়ে কথা হচ্ছিল। গল্পটি বেশ চমৎকার। সাধারণত আমরা প্রেম ভালোবাসার গল্পের সিনেমা দেখি। কিন্তু এটি একটু থ্রিলার টাইপের। গল্পে দেখা যাবে একটা জুয়া খেলা দিয়ে একজন মানুষের জীবন কিভাবে শেষ হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমার চরিত্রটিও মনে রাখার মতো। আমি তো দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি সিনেমার অফার পেয়ে আসছিলাম। কিন্তু মনের মতো গল্প ও চরিত্র পাচ্ছিলাম না। এ সিনেমাটির মাধ্যমে পেয়েছি। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সব উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে। আশা করছি, এ সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের পছন্দ হবে।’

সিনেমাটিতে শিলার বিপরীতে কে থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি, তবে এতে তার বাবার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা মাহমুদুল ইসলাম (বড়দা মিঠু)।
এ ব্যাপারে এই নায়িকা বলেন, ‘পরিচালক মেহেদী ভাইয়ের কাছ থেকে শুনিছে দুই জন হিরোর সঙ্গে কথা হয়েছে। এখনো ঠিক হয়নি। দুই একদিনের মধ্যে জানা যাবে।’
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































