দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫
অ- অ+

দেশের স্বর্ণের বাজারে আবারও দামের পতন দেখা গেছে। দাম ওঠানামার মধ্য দিয়ে চলা অস্থির বাজার পরিস্থিতিতে প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৯২৫ টাকা পর্যন্ত স্বর্ণের দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকায়। নতুন এই দাম আজ সোমবার থেকে কার্যকর হয়েছে।

বিশ্ববাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। যদিও দেশের বাজারে দাম কমানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম শনিবার যে অবস্থায় নেমেছিল, তা-ই বহাল রয়েছে। রবিবার আন্তর্জাতিক বাজারে লেনদেন বন্ধ ছিল।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ৮৯৩ ডলারে নেমে এসেছে। এর আগের দিন এই দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং বৃহস্পতিবার তা ছাড়িয়ে গিয়েছিল ৫ হাজার ৫৫০ ডলার।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারিত সর্বশেষ দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম অপরিবর্তিত থেকে ৭ হাজার ২৯০ টাকা রয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ মূল্য বৃদ্ধি পায়। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে ভালো মানের স্বর্ণের ভরি দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

তবে ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে আবারও দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ওইদিন ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়। ফলে ভালো মানের স্বর্ণের দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়, যা শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছিল।

(ঢাকাটাইমস/২ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রাথমিক শিক্ষকদের বদলি আরও কঠোর, মানতে হবে ৭ নতুন শর্ত
প্রতি ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় হবে স্পোর্টস ভিলেজ: আমিনুল হক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দালাল আটক
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে জুলাই শহীদ দিবস পালন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা