সাবেক অতিরিক্ত ডিআইজি গোলাম কিবরিয়ার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৫
অ- অ+

বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অবসরপ্রাপ্ত) মো. গোলাম কিবরিয়া ভূইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

গোলাম কিবরিয়া ভূইয়া স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার সহ ঢাকায় কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশ নেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তাঁকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

গোলাম কিবরিয়া ভূইয়া ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (হেডকোয়ার্টার্স) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০০ সালে স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল ডিআইজি হিসেবে অবসর গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দেন।

তিনি ১৯৪৩ সালে নোয়াখালী জেলার চাটখিল থানাধীন কামালপুর ভূইয়া বাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শারীরিক অসুস্থতায় হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু, খোঁজ নিলেন রাষ্ট্রপতি
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
Government Laboratory High School: A 65-Year Journey of Glory
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা