সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেলেন নন-ক্যাডার ১২ কর্মকর্তা

সরকার আজ ১২ জন নন-ক্যাডার সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে। তবে, তারা ক্যাডারভুক্ত কর্মকর্তা হিসেবে গণ্য হবেন না।
আজ রোববার (০৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪’-এর বিধি ৫ অনুযায়ী তাদের এ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
এতে আরো বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত ১২ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) হিসেবে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইলে যোগদানপত্র প্রেরণ করবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব-স্ব পদে কর্মরত থাকবেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— মো. জুলহাজ আলী সরকার, মো. কবির হোসেন, মো. আবু হারিস মিয়া, আফরোজা বেগম, মো. আবুল কালাম আজাদ, মো. মামুন হোসেন, মোসাম্মাৎ তাহমিনা খানম, মোল্লা সোহাগ হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, মো. কবির উদ্দিন হাওলাদার, মো. আবু কায়েছ আকন্দ ও মো. হাবিবুর রহমান।
সূত্র: বাসস
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































