দুই ডিআইজিসহ চার পুলিশ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১
অ- অ+

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সারদা রাজশাহীর ডিআইজি শামীমা বেগমকে পুলিশ অধিদপ্তর ঢাকায় (টিআর) পদে ও পুলিশ অধিদপ্তর ঢাকায় (টিআর) পদে কর্মরত বাসুদেব বণিককে সারদা রাজশাহীতে ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ সুপারদের মধ্যে পুলিশ অধিদপ্তর ঢাকায় (টিআর পদে) কর্মরত জান্নাত আফরোজকে রেলওয়ে পুলিশে ও ঢাকার নৌ পুলিশ ইউনিটের মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শারীরিক অসুস্থতায় হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু, খোঁজ নিলেন রাষ্ট্রপতি
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
Government Laboratory High School: A 65-Year Journey of Glory
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা