২৪ লাখ টাকার সম্পদের মালিক ৭৪ লাখ টাকা ব্যাগে নিয়ে ঘুরছিল কেন?— প্রশ্ন সাংবাদিক সায়েরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২০| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫১
অ- অ+

নির্বাচনের ঠিক আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান ৭৪ লাখ টাকা নগদ বহন করার সময় সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। যা তাঁর মোট সম্পদের তিনগুণের বেশি। টাকার ন্যায্যতা ও উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান।

নিজের ফেসবুকে দেওয়া পোস্টে জুলকারনাইন লিখেছেন, ‘‘ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান নগদ ৭৪ লাখ টাকা বহন করার সময় আজ সকালে সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। তিনি আটক হওয়ার পর বিভিন্ন ব্যক্তি এবং তাঁর দল জামায়াত ইসলামি বাংলাদেশের পক্ষ হতে দাবী করা হয়েছে, আটককৃত টাকা বেলাল উদ্দিন প্রধানের ব্যবসায়িক অর্থ, আবার কেউ দাবি করেছেন এসব শ্রমিকদের বেতনের টাকা, ইত্যাদি। তবে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের সর্বশেষ অর্থবছরের আয়কর নথি যাচাই করে দেখা যায় তাঁর বাৎসরিক আয় ৪ লক্ষ ৭৮ হাজার ৬৪১ টাকা। এবং সকল (মোট) সম্পদের পরিমাণই ২,৪৪৪, ৮৬৭ (২৪ লাখ ৪৪ হাজার ৮৬৭ টাকা)। যার মোট সম্পদের পরিমাণ ২৪ লাখ ৪৪ হাজার টাকা তিনি ঠিক কীভাবে নগদ ৭৪ লাখ টাকা (যা তাঁর মোট সম্পদের তিনগুন) একটি বাজারের ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? আর এই অর্থের উৎস কোথায়?’’

জুলকারনাইন আরও লিখেছেন, ‘‘বেলাল উদ্দিন প্রধান জামায়াতে ইসলামীর একজন জেলা পর্যায়ের আমির বা জেলার প্রধান নেতা। নির্বাচনের ঠিক আগেরদিন তিনি কী কারণে ৭৪ লাখ টাকা বহন করছিলেন সেটা দ্রুত জানা প্রয়োজন। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন।’’

এর আগে এদিন সকালে সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশির সময় বেলাল উদ্দিনের কাছে বিপুল পরিমাণ টাকা মতো পাওয়া যায়। গুনে দেখা যায়, এর পরিমাণ ৭৪ লাখ টাকা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থ হয়ে পড়লে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাকে।

বেলাল উদ্দিন প্রধানের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায়। তাঁর বাবার নাম দবিরুল ইসলাম। তিনি সালন্দর একটি কলেজের শিক্ষক। পাশাপাশি একটি টেইলার্স দোকানের মালিক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল
বঙ্গোপসাগরে ঝুঁকিপূর্ণ আবহাওয়া, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
চাঁদাবাজি থেকে গুলিবর্ষণ—‘মতিঝিলের ত্রাস’ হিসেবে পরিচিত বাপ্পি ও চার সহযোগী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা