ঊর্ধ্বমুখী সূচকে শেয়ারবাজারে শক্তিশালী উত্থান, বিনিয়োগকারীদের স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১২
অ- অ+

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে। লেনদেনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করেছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই শরিয়াহ্ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১১০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ২১৩৪ পয়েন্টে দাঁড়ায়। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১৮৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৩৭টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার। লেনদেনের শীর্ষে রয়েছে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রবি, যমুনা ব্যাংক, অলিম্পিক, সামিট পোর্ট, ঢাকা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।

দিনের শুরুতে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটেই ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ২৫ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে এবং সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৬৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে সিএসইর সিএএসপিআই সূচক সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৮০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সিএসইতে এ সময় ২৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির দর।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা কয়েক দিনের স্থিতিশীলতার পর সূচকের এ উত্থান বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত দিচ্ছে। তবে দিনের বাকি সময়ে এই প্রবণতা কতটা স্থায়ী হয়, তা দেখার বিষয়।

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাঁত প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জে তাঁতিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন বিষয়ে বিসিসিসিআইর সেমিনার
আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
রামপুরায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা