মহাহিসাব নিরীক্ষক নূরুল ইসলাম সেনাবাহিনী ও প্রতিরক্ষা ফাইন্যান্সে অগ্রগতি পরিদর্শন

বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সামরিক পেনশন ও অন্যান্য সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) এবং এর অধীনে থাকা ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) পে-১, পে-২ ও ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) লগ এরিয়া পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (নৌবাহিনী), সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (বিমান বাহিনী), এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (সিভিল) এবং চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (পেনশন ও ফান্ড) কার্যালয়গুলোও ঘুরে দেখেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার পাঠানো বার্তায় জানায়, মহাহিসাব নিরীক্ষক পরিদর্শনকালে আসন্ন ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক সদস্য এবং পেনশনারদের বেতন, পেনশন এবং উৎসব ভাতা সময় মতো প্রদানের নির্দেশনা প্রদান করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিতি এবং ৯.৪০ পর্যন্ত সিটে অবস্থান নিশ্চিত করার নির্দেশ দেন।
সিএজি অফিসে দায়িত্বশীল ও সেবামূলক মনোভাব বজায় রেখে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি বৈশ্বিক সংকট মোকাবেলায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করার আহ্বানও জানান।
পরিদর্শনকালে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি)সহ সংশ্লিষ্ট অন্যান্য অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































