সরিয়ে দেওয়া হলো ২ জেলার এসপিকে, নতুন দায়িত্বে যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, ১৫:২৭| আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৫:৪৬
অ- অ+

দুই জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো— হবিগঞ্জ ও চুয়াডাঙ্গা।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, লালবাগ) তারেক রহমানকে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি), চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত মোহাম্মদ রুহুল কবীর খানকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) করা হলো।

এর আগে ৪ মার্চ পুলিশ সুপার পদে দায়িত্বে থাকা ছয় কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়। জেলাগুলো হলো— বগুড়া, খাগড়াছড়ি, ময়মনসিংহ, সিলেট, জামালপুর, বরিশাল।

প্রজ্ঞাপন অনুযায়ী বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে, খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি, ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

একইসাথে সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে, জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটের পুলিশ সুপার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরের পুলিশ সুপার করা হয়।

একই প্রজ্ঞাপনে বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ-হয়রানির অভিযোগে উত্তরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
শুভেন্দুর হুঁশিয়ারির পর আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, জুলাই-আগস্টে রপ্তানি আয় ৭৫০ কোটি ডলার
শারীরিক অসুস্থতায় হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু, খোঁজ নিলেন রাষ্ট্রপতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা