বিতর্কিত

এলজিইডির প্রধান প্রকৌশলী রশীদ মিয়ার নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, ১৮:২৪
অ- অ+

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর— এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল করা হয়েছে। নিয়োগ পাওয়ার মাত্র চার দিনের মাথায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার (২৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানী।

এর আগে গত ২৪ মার্চ এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে নতুন প্রজ্ঞাপনে তার ওই নিয়োগ বাতিলের কথা জানানো হয়েছে।

আব্দুর রশীদ মিয়া আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ছিলেন। অন্তর্বর্তী সরকারের আমলেও তিনি পদোন্নতি এবং এলজিইডির প্রধান প্রকৌশলী পদ বাগিয়ে নিয়েছেন। সেসময় ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে অবসরে যান।

একইসঙ্গে প্রকৌশলী রশীদ মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির কয়েকটি অভিযোগের তদন্ত চলমান রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে: আইনমন্ত্রী
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন
স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ
চিকিৎসা শেষে মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ রাতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা