ডিএমপির উত্তরা বিভাগের নতুন ডিসি তারেক আহমেদ বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬, ১৬:৩২
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশ— ডিএমপির উত্তরা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ। তিনি বর্তমান ডিসি মো. শাহরিয়ার আলীর স্থলাভিষিক্ত হবেন।

৩০ মার্চ ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, উত্তরা গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগকে উত্তরা বিভাগের ডিসি এবং উত্তরা বিভাগের ডিসি মো. শাহরিয়ার আলীকে গুলশান গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

মির্জা তারেক আহমেদ বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়। তারেক আহমেদ ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে রয়েছেন। গোয়েন্দা বিভাগের (উত্তরা) ডিসি হিসেবে তিনি ব্যাপক প্রশংসিত। ফ্যাসিস্ট গ্রেপ্তার, মাদক উদ্ধারসহ বিভিন্ন অভিযানে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ-হয়রানির অভিযোগে উত্তরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
শুভেন্দুর হুঁশিয়ারির পর আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, জুলাই-আগস্টে রপ্তানি আয় ৭৫০ কোটি ডলার
শারীরিক অসুস্থতায় হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু, খোঁজ নিলেন রাষ্ট্রপতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা