ডিএমপির তিন থানার ওসি বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬, ২০:৫৩
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে। থানাগুলো হলো–শ্যামপুর, তেজগাঁও শিল্পাঞ্চল ও রুপনগর।

বৃহস্পতিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি এ এম রউফ খানকে ও রুপনগর থানার ওসি মঞ্জুরুল হাসান মাসুদকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া লাইনওয়ারের পরিদর্শক মো. নোমান হোসেনকে রুপনগর থানায়, লাইনওয়ারের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহমুদুর রহমানকে শ্যামপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুভেন্দুর হুঁশিয়ারির পর আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, জুলাই-আগস্টে রপ্তানি আয় ৭৫০ কোটি ডলার
শারীরিক অসুস্থতায় হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু, খোঁজ নিলেন রাষ্ট্রপতি
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা