আরও দুই জেলায় নতুন এসপি

দেশের দুই জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো–কিশোরগঞ্জ ও রংপুর।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মিজানুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি মোহাম্মদ মোজাম্মেল হককে রংপুর জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে কিশোরগঞ্জ জেলার এসপি ড. এস এম ফরহাদ হোসেনকে পিবিআইতে ও রংপুর জেলার এসপি মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার শেরপুর, নাটোর ও খুলনা জেলায় নতুন তিন পুলিশ সুপার নিয়োগ দেয় সরকার।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































