অপরাধ নিয়ন্ত্রণে চালু থাকবে ২৪ ঘন্টা

আধুনিকায়িত হয়ে ফিরছে কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প, উদ্বোধন শনিবার

সিরাজুম সালেকীন
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, ১৯:০৬| আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৯:৩২
অ- অ+

রাজধানীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প চালু করা হচ্ছে। আগামী শনিবার এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

ডিএমপি সূত্র জানায়, কারওয়ান বাজারের ভেতরে আগে একটি অস্থায়ী ক্যাম্প ছিল। সেটিকে সম্প্রসারণ ও সংস্কার করে নতুনভাবে সাজানো হয়েছে। জনবলও বাড়ানো হয়েছে উল্লেখযোগ্যভাবে। নতুন এই ক্যাম্পে একজন উপপরিদর্শকের (এসআই) অধীনে প্রায় ২৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং ২৪ ঘণ্টা সেবা দেবেন।

এ ক্যাম্পটি তেজগাঁও থানার তত্ত্বাবধানে পরিচালিত হবে। সামগ্রিকভাবে বিষয়টি দেখভাল করবেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে রেললাইনসংলগ্ন বস্তি ও অপরাধপ্রবণ এলাকাগুলো নজরদারির আওতায় আনা হবে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঢাকা টাইমসকে বলেন, ‘কারওয়ান বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ ক্যাম্পটি চালু করা হচ্ছে। ক্যাম্পটি ২৪ ঘণ্টা কার্যক্রম চালাবে এবং আশপাশের সব ধরনের অপরাধ দমনে কাজ করবে।’

মিজান আরও বলেন, ক্যাম্পের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারে ডিএমপি কমিশনার নিজে উদ্যোগ নিয়ে অর্থ বরাদ্দ দিয়েছেন।

ডিএমপি সূত্র জানিয়েছে, কমিশনার মো. সরওয়ার শনিবার ক্যাম্পটি উদ্বোধন করবেন। এরপরই সেখানে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু হবে। কমিশনারের একক প্রচেষ্টায় ক্যাম্পটি নতুন গতি ফিরে পেয়ে কার্যকরভাবে ঘুরে দাঁড়াচ্ছে।

এর আগে ২৩ এপ্রিল মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ‘বসিলা পুলিশ ক্যাম্প’ চালু করা হয়। যাকে মিনি থানাও বলা যায়। এই রূপান্তরের উদ্যোগ ইতিমধ্যে দৃশ্যমান ইতিবাচক ফল দিচ্ছে। যার কৃতিত্ব মো. সরওয়ার-এর। তাঁর পরিকল্পনায় ২৪ ঘণ্টা পুলিশি সেবা, জোরদার টহল ও তাৎক্ষণিক পদক্ষেপ নিশ্চিত হওয়ায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় গতি এসেছে। বাড়তি জনবল, এপিবিএন সদস্যদের সংযুক্তি এবং সমন্বিত কার্যক্রমের ফলে শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে উঠেছে।

এর ধারাবাহিকতায় পরিচালিত সাঁড়াশি অভিযানে বিপুলসংখ্যক অপরাধী আইনের আওতায় আসায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং এলাকায় স্থিতিশীলতা ফিরে আসার স্পষ্ট ইঙ্গিত মিলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4