জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৬, ১৬:১৪
অ- অ+

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন . মো. সুরাতুজ্জামান। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুই () বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

. সুরাতুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সমাজকল্যাণমুখী কর্মকাণ্ড এবং লেখালেখির সঙ্গে জড়িত রয়েছেন।

এছাড়া শেখ কামরুল হাসান জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য হিসেবে যোগদান করেছেন। অর্থ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এক () বছরের জন্য চুক্তিভিত্তিক পদে নিয়োগ দেওয়া হয়েছে। কামরুল হাসান বিসিএস (অডিট অ্যান্ড একাউন্টস) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

কর্মজীবনে তিনি তিনটি মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) এবং বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ অর্থ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বিনিয়োগ বোর্ড, নৌপরিবহন মন্ত্রণালয় এবং মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চপদে দায়িত্ব পালন করেন তিনি। বিদেশে দায়িত্ব পালনের অংশ হিসেবে ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবেও কর্মরত ছিলেন।

শ্রীমঙ্গলের চা বাগান শ্রমিক ভবিষ্য তহবিল কার্যালয়ে নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালনকালে শ্রমিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

পাশাপাশি শেখ কামরুল হাসান বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরবিগ্রেড আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনিআর্থিক প্রশাসনিক আইন হ্যান্ডবুকশীর্ষক গ্রন্থের প্রণেতা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের তিন কর্মকর্তা বরখাস্ত
ঢাকা উত্তর ও দক্ষিণে পৃথক দায়রা আদালত চেয়ে আইনমন্ত্রীকে আইনজীবীর আবেদন
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আসুন সবাই নিজেদেরকে বাংলাদেশি ভাবি: প্রধানমন্ত্রী
১৭ বছর বয়সী মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা