ঢাকাটাইমসে সংবাদ

নরসিংদীর মনোহরদীর সেই যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৬, ২০:০৮| আপডেট : ১২ মে ২০২৬, ২০:১১
অ- অ+

নরসিংদীর মনোহরদীতে সাংবাদিক সাখাওয়াত হোসেন সৌরভকে মারধর ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উপজেলা পর্যায়ের এক যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

নোটিশপ্রাপ্ত ওই নেতা হলেন মনোহরদী উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ।

দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে পাঠানো নোটিশে বলা হয়, একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে সংগঠনের দায়িত্বশীল পদে থেকে অসৌজন্যমূলক আচরণ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন–এর সামনে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দিতে হবে।

চিঠিটি কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বলে জানানো হয়েছে।

এর আগে মনোহরদী উপজেলায় সড়ক নির্মাণকাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সৌরভের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন সৌরভ সিএনএন বাংলা টিভির বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেন।

গত ৭ মে তিনি ফেসবুকে একটি সড়ক নির্মাণকাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পরপরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তিনি হামলার শিকার হন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী