সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতাকে বিপুল টাকাসহ আটক করা সেই এসপি এবার রমনার ডিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৬, ১৮:৫৪| আপডেট : ১৬ মে ২০২৬, ১৯:০৫
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে দায়িত্ব পেয়েছেন শেখ জাহিদুল ইসলাম। এর আগে তিনি নীলফামারী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

একই অফিস আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মিনা মাহমুদাকে ট্রাফিক-এডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগে বদলি করা হয়েছে। তিনি এর আগে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জামায়াত নেতা বেলাল উদ্দিন টাকাসহ পুলিশ হেফাজতে

গত ৫ মে রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করা মাসুদ আলমকে বদলি করে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। জাহিদুল ইসলাম মাসুদ আলমের স্থলাভিষিক্ত হলেন।

সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে ৭৪ লাখ টাকাসহ আটকের পর আলোচনায় আসেন নীলফামারী জেলার তৎকালীন এসপি জাহিদুল ইসলাম। এ ঘটনায় পর তাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে বহিষ্কারের দাবী জানানো হয়েছিলো জামায়াত ইসলামির পক্ষ থেকে।

এদিকে বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের এই কর্মকর্তা ২০২০ সালের ১৮ জুন পদোন্নতি পেয়ে পুলিশ ‍সুপার হন। পরবর্তীতে তাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ে পদায়ন করা হয়। ৫ আগস্ট পরবর্তী সময়ে জাহিদুল ইসলামকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে করা হয়। জাতীয় নির্বাচনের আগে গত ২৬ নভেম্বর তাকে ঠাকুরগাঁও থেকে নীলফামারীতে বদলি করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুভেন্দুর হুঁশিয়ারির পর আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, জুলাই-আগস্টে রপ্তানি আয় ৭৫০ কোটি ডলার
শারীরিক অসুস্থতায় হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু, খোঁজ নিলেন রাষ্ট্রপতি
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা