ঈদে জননিরাপত্তা নিশ্চিতে এসপিদের সতর্ক থাকার আহ্বান ঢাকা রেঞ্জ ডিআইজির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৬, ১৭:৩৯
অ- অ+

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। একই সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের (এসপি) আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্চ ও এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় ডিআইজি রেজাউল করিম মল্লিক ঢাকা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় মার্চ ও এপ্রিল মাসে সংঘটিত অপরাধের চিত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি ইউনিট প্রধানদের অপরাধ দমন, নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

এছাড়া রেঞ্জের সার্বিক অপরাধ পরিস্থিতির উন্নয়ন, জনগণকে দ্রুত সেবা প্রদান, ডিজিটাল পর্যবেক্ষণ বাড়ানো এবং সমন্বিত অভিযানে গতি আনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) রুমানা আক্তার, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের কমান্ড্যান্ট মোহা. ইমামুর রশীদ এবং ট্রাফিক ম্যানেজমেন্টের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপাররা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোলে ভারতীয় নাগরিকের মৃত্যু
যাদের নতুন পে স্কেলের সুবিধা না দেওয়ার দাবি জানালো টিআইবি
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা