ডিএমপিতে রদবদল: লজিস্টিকসে মাসুদ করিম, সিটিটিসি প্রধান শামসুল হক

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিমকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান করা হয়েছে।
গত মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ রদবদল করা হয়।
অফিস আদেশে বলা হয়, সিটিটিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মাসুদ করিমকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হককে সিটিটিসিতে পদায়ন করা হয়েছে।
একই আদেশে গত ১৬ মে জারি করা শামসুল হককে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে পদায়নের নির্দেশ বাতিল করা হয়েছে।
পৃথক আরেকটি আদেশে মাসুদ আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার (আইসিটি) মোহাম্মদ কামরুজ্জামানকে ট্রেনিং বিভাগে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ আগস্ট মাসুদ করিমকে সিটিটিসির প্রধান করা হয়েছিল। আর চলতি বছরের ৫ মে সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































