সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান।
সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন আলি আকবর খান। তিনি ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন।
সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সংস্থার সদস্যরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে।
এর আগে ১৭ মে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকে সিআইডি প্রধানের পদটি ফাঁকা ছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































