পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৬, ১৯:০৪
অ- অ+

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পদোন্নতির মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কাতারে যুক্ত হলেন।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ফ্যাসিস্ট সরকারের বিগত ১৭ বছর তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পুলিশ সুপার (এসপি) থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন।

২০২৫ সালের মে মাসে তাকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিভাগের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাঠপর্যায়ের পুলিশিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

পুলিশ প্রশাসনে অভিজ্ঞ ও আলোচিত কর্মকর্তা হিসেবে পরিচিত রেজাউল করিম মল্লিকের পদোন্নতিকে বাহিনীর ভেতরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তার পেশাগত অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ নতুন পদে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রেজাউল করিম মল্লিক দায়িত্ব গ্রহণের পর ঢাকা রেঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিভিন্ন সংবেদনশীল পরিস্থিতি মোকাবিলায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন। এর ধারাবাহিকতায় তার এই পদোন্নতি এসেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

নতুন দায়িত্বে যোগদানের পর বাংলাদেশ পুলিশের কৌশলগত ও প্রশাসনিক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
অবসরের দিনে গ্রেড-১ পদোন্নতি পেলেন অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা
ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচংয়ে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে
এক মাসে গ্রেপ্তার ২৮৪৪, অপরাধ দমনে ডিএমপির বিশেষ অভিযানের চিত্র তুলে ধরলেন কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা