রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দিলেন আশিক সাঈদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, ২২:৫৪
অ- অ+

রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ। শনিবার সকাল ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে রাজশাহী রেঞ্জে যোগদান করেন।

এদিন নতুন কর্মস্থলে যোগদানের পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলনকক্ষে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), রেঞ্জের আট জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এর আগে সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে নবাগত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহীর পুলিশ সুপারসহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

আশিক সাঈদ এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন এবং নাগরিকবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।সম্প্রতি তাকে রাজশাহী রেঞ্জে ডিআইজি হিসেবে বদলি করে সরকার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উল্টে যাওয়া ট্রাকের ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় ৫ জন নিহত
বন্যা-পাহাড়ধসে ৬ জেলার দুর্গত মানুষের পাশে আনসার-ভিডিপি
বিশ্বকাপ শেষ করে দেশে ফিরতেই ফুটবলারের মৃত্যু
সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা