টিপকাণ্ডের চার বছর পর চাকরি ফিরে পেলেন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৬, ১৬:১৬
অ- অ+

রাজধানীর ফার্মগেটে ২০২২ সালের বহুল আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক চার বছর পর চাকরি ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল।

একই দিন নাজমুল তারেকের আইনজীবী আব্দুর রহিম কাজল ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রশাসনিক ট্রাইবুনালে কনস্টেবল নাজমুল তারেকের করা মামলার রায়ে আজ চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছেন আদালত।

২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া ‘টিপকাণ্ড’ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন কনস্টেবল নাজমুল তারেক। অভিযোগ ওঠে, উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের পায়ে বাইক লাগলে তাদের মধ্যে তর্কের সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই ‘টিপকাণ্ড’ নামে পরিচিত বিতর্কের সূচনা হয়।

লতা সমাদ্দার অভিযোগ করেছিলেন, তিনি কলেজের পাশে হয়রানির শিকার হন। পুলিশের পোশাক পরা এক ব্যক্তি ‘টিপ পরছোস কেন’ বলে তাকে কটূক্তি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে তদন্ত শেষে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর বিভাগীয় প্রক্রিয়া শেষে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

তবে চাকরিচ্যুত হওয়ার পর থেকেই নাজমুল তারেক দাবি করে আসছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার ভাষ্য ছিল, টিপ নিয়ে তিনি কোনো কটূক্তি করেননি। মামলাটি পুরো বানোয়াট। যার কোনো প্রমাণ নাই। এছাড়া ঘটনাস্থলের পাশে থাকা মাস্কের দোকানদার পুরো ঘটনাটি দেখেছিল। তিনিও বলেছেন, আমি টিপ নিয়ে কিছু বলিনি।

পরবর্তীতে চাকরি ফিরে পেতে ২০২২ সালের নভেম্বরে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন। সেই মামলার রায়ে বৃহস্পতিবার আদালত তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫০ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬১৬৫, ভাইভা শুরু ১১ আগস্ট
এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে ইসিকে জামায়াতের চিঠি
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা