রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ, বরিশালের জুলফিকার আলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১৫:২৬
অ- অ+

রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ দিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। একই প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি ও শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

জুলফিকার আলী হায়দার শিল্পাঞ্চল পুলিশের আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবদুল মাবুদ রংপুর মেট্রোপলিটন পুলিশের আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান তিনি। প্রায় দেড় দশক ধরে তার পদোন্নতি থেমে ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোর জেনারেল হাসপাতালে নারীকে যৌন হয়রানির অভিযোগ, পুরুষ আটক 
ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীকে হত্যা, ছেলেকে পুলিশে দিলেন বাবা
বিএমডিএর নির্বাহী পরিচালক হলেন জাহাঙ্গীর আলম  
যুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষে নিহত ৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা