সরানো হলো যে চার জেলার এসপিকে

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। এর মধ্যে চার জেলার পুলিশ সুপারকে (এসপি) বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া চার জেলার এসপির মধ্যে গাজীপুরের এসপি মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকেও হাইওয়ে পুলিশের এসপি করা হয়েছে।
অন্যদিকে খুলনার এসপি মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। তার স্থলে খুলনার নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ স্টাফ কলেজের এসপি সরকার ওমর ফারুক।
এছাড়া কুষ্টিয়ার এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। আর সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার নতুন এসপি করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































