আইজি প্রিজন্সের পদ থেকে সরানো হলো ব্রিগেডিয়ার মোতাহের হোসেনকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ১৯:০০| আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৯:১২
অ- অ+

কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) বিএ-৪৯৫৪ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বদলিপূর্বক বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তন করা হয়েছে। একই সঙ্গে তাকে তার চাকরি সংশ্লিষ্ট বিভাগ বাংলাদেশ সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) দায়িত্ব পান মোতাহের হোসেন। সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ ছিল— তিনি কারাগারে থাকা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিদের অনৈতিক সুবিধা দিচ্ছেন। বিশেষ করে মোবাইল ব্যবহার অন্যতম।

যদিও গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এই সেনা কর্মকর্তা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘গত এক বছরে কারাগারে ৩ হাজারের অধিক মোবাইল জব্দ করা হয়েছে। একইসঙ্গে ২০২৪ সালে দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৯ জন জঙ্গিসহ ২ হাজার ২৪৭ বন্দীর মধ্যে তিন জঙ্গিসহ ৬৯০ জন এখনও পলাতক রয়েছে। এছাড়া নরসিংদী কারাগার থেকে পালানো বন্দীদের মধ্যে ১৬৬ জনের তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন
কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান
র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার
ডিবি হারুনের ‘শিষ্য’ অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আরাফায় লেনিনকে রাঙামাটিতে সংযুক্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা