কারা অধিদপ্তরে ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি

কারা অধিদপ্তরের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের সবাই কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা।
রবিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে এ বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম এতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, টিপু সুলতানকে বিভাগীয় সদর দপ্তর, ঢাকা বিভাগ-২, গাজীপুর থেকে কারা অধিদপ্তরে বদলি করা হয়েছে। আলতাব হোসেনকে কারা অধিদপ্তর থেকে বিভাগীয় সদর দপ্তর, খুলনা বিভাগ, যশোরে পদায়ন করা হয়েছে। কামাল হোসেনকে বিভাগীয় সদর দপ্তর, রংপুর বিভাগ, রংপুর থেকে বিভাগীয় সদর দপ্তর, ঢাকা বিভাগ-২, গাজীপুরে বদলি করা হয়েছে।
আর মনির আহমেদকে বিভাগীয় সদর দপ্তর, খুলনা বিভাগ, যশোর থেকে বিভাগীয় সদর দপ্তর, রংপুর বিভাগ, রংপুরে বদলি করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































