টয়োটা ব্র্যান্ডের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় নির্দেশনা

টয়োটা (TOYOTA) নাম ও লোগো টয়োটা-এর নিবন্ধিত ট্রেডমার্ক, যা ব্র্যান্ডটির স্বাতন্ত্র্য, গুণগত মান, আস্থা ও উদ্ভাবনের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত।
তাই টয়োটা (TOYOTA) ব্র্যান্ডের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় নির্দেশনা জারি করেছে প্রতিষ্ঠানটি।
টয়োটা বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
ব্র্যান্ডের স্বকীয়তা ও সামঞ্জস্য বজায় রাখতে বিজ্ঞাপন, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, প্রিন্টেড সামগ্রী, সাইনেজ, মার্চেন্ডাইজসহ যেকোনো প্রচার ও ব্যবহারে টয়োটা-এর ট্রেডমার্ক, লোগো ও অন্যান্য ব্র্যান্ড উপকরণ ব্যবহারের আগে টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর পূর্বানুমোদন নেওয়া আবশ্যক।
এছাড়াও টয়োটা-এর ট্রেডমার্কের অননুমোদিত ব্যবহার ব্র্যান্ডের প্রতিনিধিত্ব সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কাজেই টয়োটা-এর যেকোনো ব্র্যান্ড অ্যাসেট ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে সবার সহযোগিতা স্মরণ করে বলা হয়, ‘গ্রাহক, অংশীদার ও কমিউনিটির কাছে টয়োটা ব্র্যান্ডের সুনাম ও স্বকীয়তা রক্ষায় আপনাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। ব্র্যান্ডটির ব্যবহারসংক্রান্ত তথ্য বা অনুমতির জন্য অনুগ্রহ করে টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর লিগ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিভাগে যোগাযোগ করুন।’
(ঢাকাটাইমস/২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































