কুমারখালীতে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দ বনগ্রাম এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওসমান পরামানিক নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে কুমারখালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
রাতেই কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী উপজেলার খোর্দ্দ বনগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান পরামানিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি জামাল উদ্দিন। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রটির উৎস ও অন্যান্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







