নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুরে গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১১
অ- অ+

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার বিকাল ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশ। তাকে আমাদের হেফাজতে নিয়েছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তাক আহমেদ রুহী। এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে আত্মগোপনে গিয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধীসহ একাধিক মামলা আছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি
সংসদে বিরোধী দলের কথা বলার সুযোগ সীমিত: জামায়াতের আমির
জামালপুরে পৃথক দুই মামলায় ২ জনের যাবজ্জীবন