বিশ্ববাজারে কমল সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৬
অ- অ+

জ্বালানি তেলের চড়া দামের কারণে মূল্যস্ফীতির শঙ্কা ফের জোরালো হয়ে উঠেছে। এর জেরে সুদের হারও দীর্ঘসময় উচ্চপর্যায়ে থাকতে পারে। এসবের ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে এক ধাক্কায় ৩ শতাংশের বেশি কমে গেছে। এতে গত সাত সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন দামে নেমে এসেছে এ মূল্যবান ধাতু।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টা ১৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫৬ দশমিক ৪৫ ডলারে লেনদেন হয়, যা গত ৫ আগস্টের পর সর্বনিম্ন। আর মার্কিন গোল্ড ফিউচারসে দাম ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৮৮ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্তাউনোভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘জ্বালানি তেলের বাড়তি দাম এবং বিনিয়োগকারীদের মধ্যে মার্কিন সুদের হার আরও বাড়ার প্রত্যাশা জোরালো হওয়ায় স্বর্ণের সাম্প্রতিক দরপতনের প্রধান কারণ। এই পরিস্থিতির কারণে মার্কিন বন্ডের মুনাফা এবং ডলারের মান উচ্চ পর্যায়ে থাকতে পারে। ফলে সুদবিহীন সম্পদ স্বর্ণ ধরে রাখার সুযোগ-ব্যয় বেড়ে যাবে। এতে করে স্বল্পমেয়াদে এ মূল্যবান ধাতুর বাজারে অস্থিরতা অব্যাহত থাকবে।’

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ৪ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৭৩৫ দশমিক ৮৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ২৩৯ দশমিক ৬০ ডলারে নেমেছে।

এদিকে দেশের বাজায়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম এখন ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আসেনি ইউরেনিয়াম