ভারতীয় গরুসহ পাঁচ চোরাকারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০১৭, ২২:৪৯
অ- অ+

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৫টি ভারতীয় গরুসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে তাদের আটক করা হয়।

এলাকাবাসী ও বিজিবি জানায়, ভোরে উপজেলার খালিশাকোটাল ও জায়গীরটারী সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৯৩৪ এর ৫ এস ও ৯৩৬ নং পিলারের নিকট দিয়ে পৃথকভাবে গরু চোরাকারবারির দল ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৪৫ বালারহাট ও শিমুলবাড়ী বিওপির হাবিলদার এরশাদ হোসেন ও সাইদুল হকের টহলরত বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করে। এসময় ১৫টি গরুসহ খলিশাকোঠাল সীমান্তের এজাহার আলী, ফুলমতি গ্রামের মমিনুল ইসলাম, গজের কুটি গ্রামের রফিকুল ইসলাম, একই গ্রামের সুমন মিয়া ও কুরুষাফেরুষা গ্রামের সাজু মিয়াকে গরুসহ আটক করে।

৪৫ বিজিবি শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার শাহ আলম জানান, আটক ভারতীয় গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। বিজিবি ৫ গরু চোরকারবারিকে ফুলবাড়ী থানায় ও গরুগুলোকে জয়মনিরহাট কাস্টমসে জমা দেয়া হয়।

(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
National Crisis Gas, Severe Crisis and the Present Reality
শৈশব পেরিয়ে, এখনও শরণার্থী 
কুষ্টিয়ায় পোষা বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, কারণ জানালেন চিকিৎসক
আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা