হানাহানি করে এমপি হতে চাই না: তোফায়েল

ভোলা প্রতিবেদক
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:২৯| আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩০
অ- অ+

বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, ‘হানাহানি ও মারামারি করে আমি এমপি হতে চাই না। আমি চাই আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। কাজ করতে মন্ত্রী হওয়া লাগে না, এমপি হলেই হয়। প্রয়োজনে আপনাদের জন্য জীবন উৎসর্গ করব।’ বৃহষ্পতিবার বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি এ পর্যন্ত বেশিরভাগ নির্বাচনেই জিতেছি। শুধু ১৯৭৯ ও ২০০১ সালের নির্বাচনে আমাকে জোর করে হারানো হয়েছে।’

অভিযোগ করে তিনি বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পর ভোলায় বিএনপির নেতারা আমার গাড়িতে বোমা মেরেছে। আমার উপর হামলা করে রক্তাক্ত করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্মম অত্যাচার করেছে। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর তার প্রতিশোধ নেইনি। এমনকি বিএনপির কোনো নেতা কাজের জন্য আসলে আমি করে দেই।’

তোফায়েল আরও বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ দেশে যে উন্নয়ন করেছে তা আর কোনো সরকার করেনি। আগামী নির্বাচনে আবার নৌকায় ভোট দিয়ে উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’

পথ সভায় মন্ত্রীর হাতে ফুল দিয়ে বিএনপি ও বিজেপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

ঢাকা টাইমস/১৩ ডিসেম্বর/প্রতিবেদক/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4