তৌসিফ-তিশার ‘অ্যানাদার লাভ স্টোরি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০১৯, ১৫:১৬
অ- অ+

ভাষার মাস শুরু হচ্ছে শুক্রবার থেকে। এ মাস ভালোবাসারও। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ^ ভালোবাসা দিবস। এই দিবসকে ঘিরে বিভিন্ন নাটক, টেলিফিল্ম নিয়ে তৈরি হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলো। সবগুলোর বিষয়বস্তুই ভালোবাসা।

তেমনই এক আয়োজন নিয়ে হাজির হচ্ছেন এ প্রজন্মের জনপ্রিয় দুই নাট্য অভিনেতা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। তবে এটি ওয়েব ফিল্ম। নাম ‘অ্যানাদার লাভ স্টোরি’।

ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। নিজের এই সৃষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি জানাননি। শুধু বলেন, ‘প্রথমবারের মতো নতুন কিছু করার চেষ্টা করেছি। এর গল্পটা আমার লেখা। তৌসিফ এবং তিশা দারুণ অভিনয় করেছেন। আশা করছি, ভালো কিছুই হবে।’

ওয়েব ফিল্মের গল্প সম্পর্কে কিছু না জানালেও সম্প্রতি এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নির্মাতা ভিকি জাহেদ। সেখানে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন তানজিন তিশা। পরনে সাদা পোশাক, বয়কাট চুল। দৃষ্টি শূন্যে মেলানো। চোখের নিচে কালি। তাতে স্পষ্ট ভালো নেই নায়কা।

অন্যদিকে তিশার হুইল চেয়ারের হাতল ধরে পেছনে দাড়িয়ে আছেন তৌসিফ মাহবুব। তার চোখে-মুখে অসহায়ত্বের ছাপ। দুই তারকার এমন অসহায়ত্বের কারণ জানতে হলে অপেক্ষা করতে হবে ভালোবাসা দিবসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। ওই সময় ওয়েব ফিল্মটি ধ্রুব মিউজিক স্টেশনের ‘ধ্রুব টিভি’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ঢাকা টাইমস/৩১ জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি