সাকিবদের কোচ হয়ে রোমাঞ্চিত ডমিঙ্গো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৯, ১৭:২১
অ- অ+

দুই বছরের মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন রাসেল ডমিঙ্গো। ৪৪ বছর বয়সী এই কোচ চার বছর ছিলেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের দায়িত্বে। গত বিশ্বকাপের পর ‘পারস্পরিক সমঝোতায়’ স্টিভ রোডসের দায়িত্ব শেষ হওয়ার পর থেকেই প্রধান কোচ খুঁজছিল বিসিবি।

গত ৭ অগাস্ট ঢাকায় এসে সাক্ষাৎকার দিয়ে গেছেন ডমিঙ্গো। বিসিবি সভাপতি জানিয়েছেন, তাদের বিবেচনায় ছিলেন আরও দুইজন। শেষ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন ডমিঙ্গো।

বাংলাদেশকে দিয়ে দুই বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে ফিরছেন ডমিঙ্গো। যে কোনো পর্যায়েই উপমহাদেশের কোনো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা তার হতে যাচ্ছে এই প্রথম। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কোচ জানিয়েছেন, দায়িত্ব নিতে মুখিয়ে আছেন তিনি।

‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়া আমার জন্য অনেক বড় এক সম্মান। গভীর আগ্রহ নিয়ে বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি অনুসরণ করেছি আমি এবং যে লক্ষ্য পূরণের সামর্থ্য তাদের আছে, সেটিতে সহায়তা করার সুযোগ পেয়ে আমি দারুণ রোমাঞ্চিত।’

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘদিন বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে কোচের দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো। নানা সময়ে কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলে। তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাই তার আছে অনেক। বাংলাদেশের কোচ হিসেবেও বের করে আনতে চান তরুণ তারকাদের।

তিনি বলেন,‘ দলের এখনকার ক্রিকেটারদের উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে সহায়তা করতে চাই আমি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের প্রতিভার ভাণ্ডার থেকে নতুন উজ্জ্বল তারকাদের উন্নতির পথে এগিয়ে নিতে চাই।’

(ঢাকাটাইমস/১৭আগস্ট/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব শেষে বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার
Youth Dividend with AI: Lighting the Economic Future of Bangladesh
উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা