তূর্ণার চালক ও সহকারী সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৯, ১৪:১২
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ‏ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনার কারণে তূর্ণা নিশীথার লোকো মাস্টারের (চালক) ও সহকারী লোকো মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, ‘তূর্ণা নিশীথার লোকো মাস্টারের (চালক) ভুলেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ওই ট্রেনের লোকো মাস্টার ও সহকারী লোকো মাস্টারকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে।’

ভয়াবহ এই দুর্ঘটনার ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

নুরুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেবে রেল মন্ত্রণালয়। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেবে জেলা প্রশাসন।

মঙ্গলবার ভোররাত তিনটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৬ জন নিহত এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়।

এই ঘটনায় রেলওয়ে বিভাগ চারটি এবং জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেছে।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এনআই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4