‘ওস্তাদ’-এ নতুন চমক মিলন-রাহা

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৮
অ- অ+

রোশন ও নবাগতা নায়িকা উষ্ণ হককে নিয়ে গত বছরের নভেম্বরে শুরু হয়েছিল নির্মাতা সাইফ চন্দন পরিচালিত ‘ওস্তাদ’-এর কাজ। ছবির ৯৫ ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।

শেষ মূহুর্তে এসে নতুন চমক দিলেন নির্মাতা। হাজির করলেন আরও এক নতুন জুটি। তারা হলেন আনিসুর রহমান মিলন ও রাহা তানহা খান। সম্প্রতি পুরান ঢাকায় ছবির দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।

নতুন ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত মিলন। বললেন, ‘বেশ কয়েকটি নতুন ছবিতে কাজ করছি। এর মধ্যে ‘ওস্তাদ’ একটি। ছবির গল্প অন্য রকম। আশা করি, ছবিটিতে নিজেকে অন্যরকম ভাবে উপস্থাপন করতে পারব।’

রাহা তানহা খান বলেন, ‘আনিসুর রহমাম মিলন ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি বড় মাপের একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

পুরান ঢাকার মানুষের রাজনীতি, ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে উঠে এসেছে ‘ওস্তাদ’ ছবিটির গল্প। এখানে রোশান, উষ্ণ, আনিসুর রহমান মিলন ও রাহা তানহা খান ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন তাসকিন, রাজ রিপা, যুবরাজ, শানু শিবা, ডন, সিনহা, অলংকার, মিমি, স্বাধীন, সাইফ, কামাল, তানভীর, আরিফ, আনোয়ারসহ অনেকে।

জসিম উদ্দিনের গল্পে ‘ওস্তাদ’ ছবির সংলাপ লিখেছেন ফেরারি ফরহাদ এবং চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা সাইফ চন্দন নিজেই। নির্মাতা সূত্রে জানা গেছে, দুই ঈদ উৎসবের যেকোনো একটিতে ছবিটি মুক্তি দেয়া হবে।

ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4