শিরোনাম :

বার্সাকে অনুসরণ করল অ্যাতলেটিকো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ২০:০৬
অ- অ+

প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে পুরো বিশ্বে বিরাজ করছে স্থবির অবস্থা, বন্ধ রয়েছে সব ধরনের ক্রীড়াযজ্ঞ। থমকে আছে বিশ্বের নামী-দামি ফুটবল লিগ, ক্রিকেট আসরসহ অন্যান্য ইভেন্ট। তাই ফেডারেশন বা বোর্ডদের কর্মচারীদের বেতন দিতে কপালে চিন্তার ভাঁজ ক্লাব কর্তৃপক্ষের। তাই বাধ্য হয়ে খেলোয়াড়দের বেতন কেটে নিচ্ছেন তারা। তবে বার্সেলোনার খেলোয়াড়রা নিজেদেরে উদ্যোগেই বেতন ছাড়ের বিষয়টি সামনে নিয়ে আসেন। এবার স্পেনের আরেক ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ বার্সার দেখানো পথ অনুসরণ করল।

সম্প্রতি আলোচনা ছিলো বার্সেলোনার খেলোয়াড়দের বেতন কর্তনের বিষয়টি। অনেক গুঞ্জনও ছড়িয়েছে। শেষমেষ, বার্সেলোনার অধিনায়ক আর্জেন্টিনার লিওনেল মেসি নিশ্চিত করেছেন- নিজেদের বেতনের ৭০ শতাংশ ক্লাবের কর্মচারীদের জন্য দিয়ে দিবেন।

মেসিদের এমন সিদ্বান্তের পর একই ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদের খেলোয়াড়রাও। ক্লাবের কর্মচারীদের বেতন নিশ্চিতের জন্য খেলোয়াড় ও কোচরা তাদের বেতনের ৭০ শতাংশ ছেড়ে দিতে রাজি হয়েছে।

প্রায় ৪৩০ জন কর্মচারী রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ ক্লাবে। খেলোয়াড়দের দেয়া বেতন ও ক্লাবের প্রধান নির্বাহী এবং পরিচালকদের দেয়া অর্থ দিয়ে কর্মচারীদের বেতনের পুরোটাই পরিশোধ করা হবে বলে জানিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/০৩ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি নির্ধারণ, অতিরিক্ত আদায় করলে কঠোর ব্যবস্থা
নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা ভবন ধস, শিশুসহ নিহত ২ ও আহত ১৭
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২২১৬ টাকা
‘শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না’, ফেসবুক পোস্টে এনসিপি নেত্রী মাহমুদা মিতু