অবকাশ যাপনে গিয়ে আটক ম্যানইউ অধিনায়ক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ০৯:৫১| আপডেট : ২২ আগস্ট ২০২০, ১০:০৬
অ- অ+

গ্রিক দ্বীপ মাইকোনোসে আটক হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের। ইউরোপা লিগের সেমিফাইনালে তার দল সেভিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর দ্বীপটিতে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি।

স্কাই নিউজের সূত্রমতে, সেখানেই একটি পানশালার বাইরে হাতাহাতিতে জড়িয়েছিলেন এই ইংলিশ ডিফেন্ডার। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। দ্বীপটিতে ট্যুরিস্টদের দুই গ্রুপের মাঝে সমস্যা হওয়ার পর সেটি থামাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। সেখান থেকেই ম্যাগুয়েরসহ আরও দুইজন ব্রিটিশ নাগরিককে আটক করেছে গ্রিক পুলিশ।

ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে ম্যাগুয়েরের আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘গত রাতে মাইকোনোসে মাগুয়েরের ঘটনার বিষয়ে অবগত আছে ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যারির সাথে আমরা যোগাযোগ করেছি, সে গ্রিক কর্তৃপক্ষকে সব রকম তথ্য দিয়ে সাহায্য করছে। এখন আমরা এই বিষয়ে আর কিছু বলতে চাই না।’

(ঢাকাটাইমস/২২ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মেহেদী রুমী সড়ক দুর্ঘটনায় আহত
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম
ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা