নেইমারের উপরে শুধু পেলে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২০, ১৬:৩৪
অ- অ+

কাতার বিশ্বকাপের বাছাইপর্বে পেরুর বিরুদ্ধে বুধবার হ্যাটট্রিক করেছেন নেইমার জুনিয়র। হ্যাটট্রিক করার পথেই ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন নেইমার।

ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচে ৬২ গোল করা রোনালদোকে এদিন ছাপিয়ে গিয়েছেন নেইমার। ব্রাজিলের হয়ে ১০৩ ম্যাচে নেইমারের গোল সংখ্যা বর্তমানে ৬৪। নেইমারের সামনে আছেন কিংবদন্তি পেলে। ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন তিনি।

এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে তিতের শিষ্যরা। ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আন্দ্রে কারিয়ো। তবে ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।

২৮তম মিনিটে নেইমারের সফল স্পট কিকে সমতায় ফেরে ব্রাজিল। ডি-বক্সে পিএসজি ফরোয়ার্ডকে পেরুর মিডফিল্ডার ইয়োতুন জার্সি টেনে ধরে খেলতে বাধা দেওয়ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর দুই দল অনেক চেষ্টা করলেও প্রথমার্ধে আর কেউ গোল করতে পারেনি। ১-১ গোলের সমতা দিয়েই শেষ হয় প্রধমার্ধ।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ম্যাচের ৫৯তম মিনিটে রেনাতো তাপিয়ার গোলে আবারও পিছিয়ে পড়ে ব্রাজিল। এবারও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রবার্তো ফিরমিনোর পাস থেকে ব্রাজিলকে সমতায় ফেরান রিচার্লিসন। আর ম্যাচের অন্তিম মুহূর্তে জ্বলে ওঠেন নেইমার। ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন পিএসজি ফরোয়ার্ড।

এগিয়ে থাকার পরও উল্টো পিছিয়ে পড়ে ম্যাচের শেষদিকে ৯ জনের দল হয়ে পড়ে পেরু। উত্তেজনা ছড়ানো ম্যাচটিতে ৮৬তম মিনিটে তাদের কার্লোস চাচেদা এবং ৮৯তম মিনিটে কার্লোস জামব্রানো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই সুযোগে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। যোগ করা চতুর্থ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন তিনি।

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী
স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক ও মেসেঞ্জারের মুছে ফেলা তথ্য চেয়ে মেটার কাছে চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা