ফের করোনা পজিটিভ সালাহ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২০, ১৯:০৬
অ- অ+

আন্তর্জাতিক ম্যাচে দায়িত্বে থাকা লিভারপুল ও মিশরীয় ফরোয়র্ড মোহাম্মদ সালাহ দ্বিতীয়বারের করোনা পরীক্ষায়ও পজিটিভ হয়েছেন বলে মিশরীয় ফুটবল এসোসিয়েশন বুধবার নিশ্চিত করেছে। সালাহ’র সাথে আর্সেনালের মিশরীয় খেলোয়াড় মোহাম্মদ এলনেও দ্বিতীয় পরীক্ষায় পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।

সালাহকে ছাড়াই মিশর মঙ্গলবার আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বে টোগোকে ৩-১ গোলে পরাজিত করে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে। সেদিনই এক টুইটার বার্তায় সালাহ লিখেছেন, ‘এই পরিস্থিতিতে আমাকে সমর্থন ও শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। দ্রুতই মাঠে ফেরার ব্যপারে আমি আত্মবিশ্বাসী।’

এবারের মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে আটটি গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড। দ্বিতীয়বারের পরীক্ষায় পজিটিভি হওয়ায় বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে আগামী দুটি ম্যাচে তিনি অনুপস্থিত থাকতে পারেন।

আন্তর্জাতিক বিরতি শেষে রোববার প্রিমিয়ার লিগে রেডসরা লিস্টার সিটিকে আতিথ্য দিবে। এরপর ২৫ নভেম্বর ইতালিয়ান দল আটালান্টার বিপক্ষে এ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে মাঠে নামবে।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতি নির্বাচন: কত ভোট পেলেন কর্নেল অলি আহমেদ?
২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার জাল জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
ওএসডি হলেন বান্দরবানের সিভিল সার্জন ড. শাহীন হোসাইন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা