জিদানের মাদ্রিদ ছাড়ার গুঞ্জন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২০, ১৫:১৩| আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৫:১৮
অ- অ+

৩ বার রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচের এই মৌসুমটা খুব ভাল যাচ্ছে না। ক্লাবের সঙ্গেও বনিবনা হচ্ছে না, সেই কারণেই জোর গুঞ্জন এই মৌসুমেই ক্লাব ছাড়তে চান জিনেদিন জিদান।

২০১৯ সালে দ্বিতীয়বারের জন্য রিয়াল মাদ্রিদে ফিরিয়ে আনা হয় জিদানকে। তবে সেই বছরটা যে আগের মতো নয় তা বুঝতেই পেরেছিলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনালদো ততদিনে মাদ্রিদ ছেড়ে পাড়ি দিয়েছেন জুভেন্টাসে। ৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার সময় তিনিই তো ছিলেন দলের কাণ্ডারি। তাকে ছাড়া লা লিগা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য এল না গত মৌসুমে। এবার ১১ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে লা লিগাতেও রিয়াল মাদ্রিদ রয়েছে ৪ নম্বরে। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘বি’ এর ম্যাচে জয় এল ২-০ গোলে। তবে তুলনামুলক সহজ গ্রুপ পেয়েও রিয়ালকে অপেক্ষা করে থাকতে হল শেষ ম্যাচ অবধি পরের পর্বের যোগ্যতাঅর্জন করতে।

ম্যাচ শেষ জিদান বলেন, ‘আমি কখনওই মাদ্রিদের অ্যালেক্স ফার্গুসন হতে পারব না। জানি না কত দিন ক্লাবে আছি, ওই নিয়ে ভাবি না।’

তিনি যোগ করেন, ‘আমি ভাগ্যবান এই ক্লাবে আসতে পেরে। কঠিন সময়েও আমি খুশি থাকতে পেরেছি। মাদ্রিদে আমি বহুদিন আছি আরও কিছুদিন থাকতে চাই।’

(ঢাকাটাইমস/১০ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ: শামা ওবায়েদ
আ.লীগ ভারতে বসে দেশের নির্বাচিত সরকার, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে: রাশেদ খাঁন
‘ছবিটি এআই দিয়ে তৈরি’, শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা প্রসঙ্গে খিলগাঁও থানার ওসি সাইফুল
কুবির ১৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক