জুভেন্টাসকে হারিয়ে তিনে উঠল আটালান্টা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২১, ১১:৩৫
অ- অ+

ইতালিয়ান সিরি আয় রবিবার রাতের ম্যাচে আটালান্টার বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিন জুভেন্টাস। জয় নির্ধারণী একমাত্র গোলটি করেন রুসলান মালিনোভস্কি। এ জয়ের ফলে জুভেন্টাসকে পেছনে ফেলে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে আটালান্টা। আর একধাপ পিছিয়ে চারে অবস্থান করছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।

রোনালদো ছাড়া খেলতে নেমেও বল দখল এবং আক্রমণে আধিপত্য বিস্তার করে সফররত জুভেন্টাসই। তবে গোলের প্রথম সুযোগ পায় স্বাগতিকরাই। ২৪তম মিনিটে ডি-বক্সে মাত্তেও পেস্সিনার শট প্রতিপক্ষ ডিফেন্ডার মাটাইস ডি লিটের পায়ে লেগে বাইরে যায়।

ম্যাচের ৩৪তম মিনিটে এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। কিন্তু আলভারো মোরাতার শট গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার বেরাত জিমসিতি।

৫৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে আতালান্তার স্ট্রাইকার লুইস মুরিয়েলের কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। চার মিনিট পর দিবালার বাঁকানো ফ্রি-কিক উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

শেষ দিকে সফরকারীদের রক্ষণে চাপ বাড়ায় স্বাগতিকরা। ফলে ৮৭তম মিনিটেই গোলের দেখা পায় তারা। জয়সূচক গোলটি করেন মালিনোভস্কি। ডি-বক্সের বাইরে থেকে ইউক্রেনের এই মিডফিল্ডারের শট ডিফেন্ডার আলেক্স সান্দ্রোর পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। উল্লাসে মাতে আতালান্তা।

রবিবার রাতে ইতালিয়ান সিরি আয় আরো কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ঘরের মাঠে এদিন পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা ইন্টারমিলানে বিপক্ষে ১-১ গোল ব্যবধানে ড্র করেছে নাপোলি। জেনোয়াকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে এসি মিলান। এছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে টরিনো, লেজিও এবং বলোগনা।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম
সিরাজগঞ্জে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
মৌলভীবাজারে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ২, যাবজ্জীবন ২
মির্জাপুরে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ