মা দিবসের শুভেচ্ছা জানালেন সাকিব-তামিমরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২১, ১৭:০৮
অ- অ+

আজ বিশ্ব মা দিবস। বিশেষ এই দিনে মায়েদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি সাকিব-তামিমরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে পৃথিবীর সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন টাইগার ক্রিকেটাররা।

সাকিব নিজের ভেরিফাইড পেজে লেখেন, ‘সকল মায়ের জীবন হোক সুখের।’ সাকিব চান পৃথিবীর সব মা যেন সব সময় হাসিখুশিই থাকেন, ‘সব মায়েদের হাসিতে এ পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল মাকে নিয়ে লেখেন, ‘সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’

মাহমুদউল্লাহ মা দিবসে অভিবাদন জানিয়েছেন পৃথিবীর সব মাকে, ‘সবাইকে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সব মাকে বড় একটা অভিবাদন জানাই।’

মায়েরা সন্তানদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটিও বলেছেন মুশফিক তাঁর পোস্টে, ‘আসুন, সবাই যার যার মাকে নিয়ে প্রতিটি মুহূর্ত এমনভাবে কাটাই যেন তাঁরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, সেটা একটু হলেও বোঝানো সম্ভব হয়। সব মা’রাই এটার দাবিদার।’

(ঢাকাটাইমস/০৯মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করবে পুলিশ: ডিএমপি কমিশনার
গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, ২ পুলিশ সদস্য আহত
দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি নেই, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি: এসআরবি ডিজি
গুলশানের পেয়ারি তেহারিকে এক লাখ টাকা জরিমানা