খেলার মাঠ দখল করে দোকান, উচ্ছেদ করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ১৪:৩৫| আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৪:৪৬
অ- অ+

রাজধানীর মেরুল বাড্ডা এলাকার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠ দখল করে দোকানপাট বসানো হয়েছে। করোনার উচ্চ সংক্রমণের এই সময়ে সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজে মেরুল বাড্ডা এলাকার স্থানীয় এক ব্যক্তি এ তথ্য জানান। বার্তা পেয়ে দোকানপাট উচ্ছেদ করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে খেলার মাঠটি দখলমুক্ত করার বিষয়টি ঢাকাটাইমসকে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি মো. সোহেল রানা।

সোহেল রানা জানান, রাজধানীর মেরুল বাড্ডা এলাকার একজন স্থানীয় নাগরিক পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স পেইজে একটি অভিযোগ করেন।

তিনি জানান, মেরুল বাড্ডার একটি মসজিদের খেলার মাঠ দখল করে দোকানপাট বসানো হয়। করোনার উচ্চ সংক্রমণের এই সময়ে সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আর মসজিদের খেলার মাঠ দখল করার পেছনে মসজিদ কমিটির হাত রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ পেয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে নির্দেশনা দেয়া হয়।

আবুল কালাম আজাদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়ে ডিআইটি প্রজেক্ট মাঠ থেকে সব দোকানপাট উচ্ছেদ করে খেলার মাঠ উন্মুক্ত করে দেন।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এআর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4