গীতিকবি ড. মোহাম্মদ মনিরুজ্জামানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাবি প্রতিনিধি,ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৯
অ- অ+

দেশবরেণ্য ব্যক্তিত্ব, সৃজনশীল কবি, জনপ্রিয় ও কালজয়ী গীতিকার (গীতিকবি), বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সব্যসাচী লেখক একুশে পদকপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী।

আজকের এ দিনে ২০০৮ সালে তিনি ইন্তেকাল করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসনে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এবং মহান মুক্তিযুদ্ধে তার রয়েছে অসামান্য অবদান। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বহু গান ও কবিতা লিখেছেন তিনি। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, শিক্ষা ও সাহিত্য অঙ্গনে তাঁর ছিল সমান পদচারণা।

কবি মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ যশোরে কবির মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া কবির ওপর আলোচনাসভা, কবির রচিত কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও যশোরের বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন বরেণ্য এ কবি, গীতিকার ও শিক্ষাবিদকে তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণ করবে। কবি ড. মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে তার স্ত্রী, ছেলে-মেয়ে, স্বজনেরা মরহুমের আত্মার মাগফেরাতের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

তিনি ১৯৮৭ সালে একুশে পদক ও ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার লাভ করেন।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/আরএল/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ, প্রমাণিত হলে আজীবন ছাত্রত্ব বাতিল: উপাচার্য আমানুল্লাহ
১১ মাসের অনুসন্ধানে অভিযোগের প্রমাণ মেলেনি, দুদকের নিষ্পত্তিপত্র পেয়েছি: মোয়াজ্জেম হোসেন
জনপ্রত্যাশা পূরণে সরকারকে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে: সাইফুল হক
এবারের বইমেলায় তুলতুলের ‎নতুন বই “গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)”
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা